অধ্যক্ষের কথা

(মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন)
অধ্যক্ষ, জহুর চান বিবি মহিলা কলেজ
শিক্ষা হচ্ছে উন্নয়নের সিঁড়ি। মানসিক বিকাশ, চরিত্র গঠন, ও উন্নত জীবনের জন্য শিক্ষার বিকল্প নেই। সামগ্রিক উন্নয়নের জন্য এ শিক্ষা পুরুষ-নারী সবার জন্যই প্রয়োজন। একটা সময় ছিলে যখন এ বাস্তবতা উপলব্ধি করা হতো না ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রে। যুগ এখন পাল্টে গেছে। এখন বলা হচ্ছে- ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা/বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা’।
উন্নয়নে সমতার জন্য নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এ জ্ঞানার্জনের আধার। শিক্ষার্থীরা সেখান থেকে চাহিদা মতো জ্ঞান আহরণ করে নিজেদেরকে এর মাধ্যমে সমৃদ্ধ করবে। সঠিক পরামর্শ ও নির্দেশনা না পাওয়ায় শিক্ষার্থীরা অনেক সময় দিকভ্রান্ত হয়ে যায়। বলা হয়ে থাকে-A men without an aim is like a ship without a rudder. তাই পাঠ্যস‚চি, পরীক্ষাস‚চি, সহশিক্ষা কার্যক্রম ও কলেজের অন্যান্য তথ্য সম্বলিত একটি একাডেমিক ক্যালেন্ডার শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্খীদের হাতে তুলে দিলে পাঠ পরিকল্পনা ও আগাম প্র¯‘তি গ্রহণে সুবিধা হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা প্রথমবারের মতো পুস্তিকা আকারে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করছি। যা কলেজের ওয়েব সাইট ও ফেসবুক পেইজেও আপলোড করা থাকবে।
নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার মহান ব্রত নিয়ে কাজ করছে জহুর চান বিবি মহিলা কলেজটি। যে মানুষটি নিজের শ্রম, ঘাম, মেধা ও অর্থ দিয়ে এ অঞ্চলের নারীদের আলোর পথ দেখাচ্ছেন তিনি হলেন এ কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির। কলেজ পরিচালনায় সার্বিক সহযোগিতায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এলাকাবাসী, অভিভাবক সকলের প্রতি আমরা কৃতজ্ঞ, কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনায় আমাদেরকে সহযোগিতা করার জন্য।
আমি আশা করি শিক্ষার্থীরা হয়ে উঠো প্রভাতের তেজোদীপ্ত আলোকরশ্মি। তোমাদের মাধ্যমেই দেশ-বিদেশে ছড়িয়ে পড়–ক এ কলজের সুনাম-সুখ্যাতি। নবাগত শিক্ষার্থীদের প্রতি উষ্ণ অভিনন্দন। চাইছি সবার সুন্দর আগামী।
